# Tags

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে নাটোরের লালপুরে বিএনপির ইফতার মাহফিল

মোঃ রাশেদুল ইসলাম,নাটোর -বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে নাটোরের লালপুরে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল করেছে লালপুর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাইস্কুল মাঠে এই মাহফিল হয়।

এসময় প্রধান অতিথি বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু,
উপজেলা যুবদলের আহ্বায়ক আ: সালাম, লালপুর ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু,বিএনপির সাবেক নেতা সাইদুজ্জামান লিটন, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, পৌর যুবদলের সাবেক নেতা আ: সালাম ভুবন প্রমুখ।